হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি  

নিহত ব্যবসায়ী সুদেব হালদার। ছবি: সংগৃহীত

ঝালকাঠি সদর উপজেলায় এক ব‍্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সুদেব হালদার (২৮) উপজেলার বেতরা গ্রামের সুবোধ কান্তি হালদারের ছেলে। স্থানীয় বাউকাঠি বাজারে তাঁর একটি মোবাইল ফোনের দোকান রয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মরদেহ উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সুদেব হালদারের বাউকাঠি বাজারে একটি মোবাইল ফোনের দোকান ছিল। তিনি গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন। তাঁর স্বজনেরা মোবাইল ফোনে বারবার কল করলেও কেউ ধরেনি। অনেক খোঁজাখুঁজির পর সকালে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।

ওসি মো. মনিরুজ্জামান বলেন, সুদেবের মাথায় কোপানো হয়েছে। সুরতহাল করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে জেলা পুলিশ সুপার, সিআইডিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড