হোম > সারা দেশ > বরিশাল

মেহেন্দীগঞ্জ-ঢাকা নৌপথে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মেহেন্দীগঞ্জ-ঢাকা নৌপথে লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবিতে ঢাকায় বসবাসরত মেহেন্দীগঞ্জের সাধারণ মানুষ আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন। এই পথে ১২টি লঞ্চ চলাচল করে দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান মিরাজ আজকের পত্রিকাকে বলেন , ‘ডেকে ভাড়া নেওয়া হচ্ছে ৫০০ টাকা। অথচ সরকার নির্ধারিত ভাড়া প্রতি কিলোমিটার তিন টাকা। মেহেন্দীগঞ্জ-ঢাকা নৌপথের দূরত্ব ৯৮ কিলোমিটার। সে অনুযায়ী ডেকের ভাড়া হওয়ার কথা ৩০০ টাকার মতো।’

স্থানীয় বাসিন্দা তারেক সিকদার বলেন, ‘লঞ্চগুলোয় দুই গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে। তিন মাস ধরে এ রুটে প্রায় ১২টি লঞ্চ চলাচল করে।

এ রুটের এমভি সাব্বির-২-এর সুপারভাইজার এবাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিই আমরা। যে কারণে অন্য সব লঞ্চ কর্তৃপক্ষ ক্ষুব্ধ।’ 

মেহেন্দীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকার যাত্রীরা অভিযোগ করেছেন যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। হয়রানিও করা হয়। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে এসব বিষয় জানানো হয়েছে। সরকার নির্ধারিত ভাড়া না নিলে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘাটে লোকজনকে হয়রানি বন্ধের নিদের্শ দেওয়া হয়েছে।’ 

এ ব্যাপারে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারিভাবে প্রতি কিলোমিটার ভাড়া তিন টাকা। লঞ্চ কর্তৃপক্ষ এ নিয়মে ভাড়া নিচ্ছে কি না তা খতিয়ে দেখা হবে।’ 

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড