হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে মহিলা আ. লীগের সাধারণ সম্পাদক মেরী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। ছবি: আজকের পত্রিকা

বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গৌরনদীর নাঠৈ গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ মেরীকে গ্রেপ্তার করে। আজ রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া আজকের পত্রিকাকে বলেন, সম্প্রতি এক বিএনপি নেতার ওপর হামলা ও হুমকির অভিযোগের মামলার এজাহারভুক্ত আসামি সৈয়দা মনিরুন নাহার মেরী। তাঁকে গ্রেপ্তারের পর সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলের অধিকাংশ নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। তবে সৈয়দা মনিরুন নাহার মেরী নাঠৈ গ্রামের নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড