হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে মুখোমুখি চরমোনাই পীরের অনুসারী ও হিযবুত তাওহীদের নেতা-কর্মী, শহরে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

চরমোনাই পীরের অনুসারীদের বাধায় পণ্ড হয়ে গেছে হিযবুত তাওহীদের বিভাগীয় সমাবেশ। আজ শনিবার বেলা ৩টার দিকে বরিশাল নগরের শিল্পকলা একাডেমিতে এই কর্মী সমাবেশ হওয়ার কথা ছিল। 

সমাবেশের আগেই সেখানে চরমোনাই পীরের অনুসারীরা অবস্থান নেন। হিযবুত তাওহীদের কর্মীরা বিকেলে সদর রোড ও রাতে কাশিপুরে দলীয় কার্যালয়ে অবস্থান নিলে সেখানে গিয়েও চরমোনাই পীরের অনুসারীরা বিক্ষোভ করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে। 

পুলিশ বলছে, কাশিপুরে দুই পক্ষ জড়ো হয়েছিল। পরে তারা চলে যায়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। 

হিযবুত তাওহীদের বরিশাল আঞ্চলিক আমির আল আমিন সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পুলিশের অনুমতি নিয়ে বিভাগীয় কর্মী সমাবেশের ডাক দিয়েছিলাম। আজ বিকেলে সেখানে কর্মী সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু ইসলামী আন্দোলনের (পীরের দল) নেতা-কর্মীরা এসে বাধা দিয়েছে। আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়ে সদর রোড ও দলীয় কার্যালয় কাশিপুরে রাতে অবস্থান নিই। পরে চরমোনাই পীরের দল সেখানেও অবস্থান নিয়ে বিশৃঙ্খলা করতে চায়।’ 

বাধা দেওয়ার কারণে জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল নগরীর মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন টিটু আজকের পত্রিকাকে বলেন, ‘হিযবুত তাওহীদ ইসলামের অপব্যাখ্যা করে। তারা মুসলমানদের বিরুদ্ধে নানা কুৎসা রটায়। যে কারণে আলেম-ওলামারা তাদের প্রতিহত করেছেন।’

উত্তেজনার বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কাশিপুরে দুই পক্ষ জড়ো হয়েছিল। পরে চলে গেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড