হোম > সারা দেশ > ভোলা

ভোলায় জবাই করা হরিণ উদ্ধার, ৪ জনের বিরুদ্ধে মামলা 

ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশন থেকে জবাই করা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মীরা। গতকাল শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ আইচা থানার চর নিজাম এলাকার কালকিনি বিট অফিসের উত্তরে পুরোনো কেওড়া ম্যানগ্রোভ বন থেকে হরিণটি উদ্ধার করা হয়। 

আজ রোববার সকালে কেটা বাচ্চুকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে এ ঘটনায় বন্য প্রাণী আইনে মামলা দায়ের করা হয়েছে। বন বিভাগের কালকিনি বিট অফিসের কর্মকর্তা এসএম আমির হামজা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। 

কালকিনি বিট অফিসার এসএম আমির হামজা আজকের পত্রিকাকে বলেন, ওই বাগানে একই এলাকার চিহ্নিত প্রাণি শিকারি বাচ্চুর নেতৃত্বে নাঈন উদ্দিন, নিরবসহ ১০-১২ জন মিলে হরিণ শিকার করে জবাই করেন। এ সময় তাঁর নেতৃত্বে টহলরত বনকর্মীরা ধাওয়া করলে হরিণ শিকারিরা পালিয়ে যায়। ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে গতকাল শনিবার গভীর রাতে জবাই করা হরিণটি মাটিতে পুতে ফেলা হয়েছে বলেও জানান তিনি।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড