হোম > সারা দেশ > বরগুনা

বোনের সঙ্গে অভিমান করে কিশোরের বিষপান 

তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে ছোট বোনের সঙ্গে অভিমান করে সজিব (১৩) নামের এক কিশোর বিষপান করে ‘আত্মহত্যা’ করেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছকিনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সজিব ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে এবং লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। 

নিহত কিশোরের পরিবার জানায়, ছোট বোন তানিশার সঙ্গে ঘরের দরজা খোলা নিয়ে রাগারাগি হয়। একপর্যায়ে সজিব অভিমান করে বিষপান করে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড