হোম > সারা দেশ > পটুয়াখালী

কনটেন্ট ক্রিয়েটর কাফির গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নুরুজ্জামান কাফি। ছবি: আজকের পত্রিকা

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও জুলাই আন্দোলনের সমন্বয়কারী নুরুজ্জামান কাফির বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে কাফি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কলাপাড়া থানায় এ মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ধানমন্ডি ৩২-এ গুমের আস্তানা ধ্বংসে জনগণের সঙ্গে ফ্রন্টে থাকায় পরিকল্পিতভাবে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে কাফি মামলায় উল্লেখ করেন।

পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, কাফির এ ঘটনায় একটি মামলা হয়েছে। কাফির ঘর পোড়ানোর বিষয়ে পুলিশি তদন্ত চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ২টার দিকে বাইরে থেকে দরজা আটকে দুর্বৃত্তরা বাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন কাফির বাবা এ বি এম হাবিবুর রহমান। তবে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগেই ওই ঘরে থাকা পরিবারের ছয় সদস্য দরজা ভেঙে অক্ষত অবস্থায় বের হতে পেরেছে।

আগুনে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কাফির বাবা।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড