হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মহাসড়ক অবরোধ করে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অপসারণসহ ৪ দফা দাবি ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরির প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ববির সামনে মশাল মিছিল করে মহাসড়ক আটকে দেন শিক্ষার্থীরা।

এ সময় ববি রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণসহ ৪ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বিক্ষুব্ধরা। তাঁরা সাধারণ ডায়েরি প্রত্যাহারের দাবি জানান।

সাধারণ শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, হামলা-মামলা দিয়ে শিক্ষার্থীদের দমন করা যাবে না। স্বৈরাচারী হাসিনা যেভাবে হামলা-মামলা দিয়ে বিরোধী মতকে অন্যায়ভাবে দমন করতে চেয়েছিল, ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনও সে কাজই করছে।

মোশাররফ হোসেন আরও বলেন, অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের পদে পুনর্বহাল করতে হবে।

এ বিষয়ে জানতে বরিশাল নগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের মোবাইল ফোনে কল দিলে তিনি তা রিসিভ করেননি।

প্রসঙ্গত, ববির আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। সোমবার সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) কে এম সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে এ ডায়েরি করেন।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড