হোম > সারা দেশ > বরিশাল

পাথরঘাটায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীর তীরে র‍্যাবের সঙ্গে  ‘বন্দুকযুদ্ধে’ এক জলদস্যু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

র‍্যাব সূত্রে জানা যায়, এ সময় তিন থেকে চারজন জলদস্যু পালিয়ে গেছে। 

এ বিষয়ে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বিষখাল নদীতীরবর্তী এলাকায় অবস্থান নেয় র‍্যাব। কিছুক্ষণ পর র‍্যাবের ওপর লক্ষ্য করে জলদস্যুরা অতর্কিত গুলি চালায়। এ সময় র‍্যাব পাল্টা গুলি ছোড়ে। বিষয়টি পাথরঘাটা থানার পুলিশকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার বলেন, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার নাম-ঠিকানা জানা যায়নি।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড