হোম > সারা দেশ > ঝালকাঠি

নিখোঁজের এক দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের এক দিন পর বাড়ির পাশের খাল থেকে মাসুদ (১২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে রাজাপুর থানা-পুলিশ। উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া খাল থেকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মাসুদ উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি এলাকার আবুল বাসারের ছেলে। 

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে বাড়ির পাশের জাঙ্গালিয়া খালে গোসল করতে নেমে মাসুদ নিখোঁজ হয়। রাতভর অনেক খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি তার। বৃহস্পতিবার সকালে খালে মাসুদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মাসুদের মরদেহ থানায় নিয়ে যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘শিশুটির মুখে আঘাতের চিহ্ন আছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড