হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি সংবাদদাতা

ঝালকাঠির রাজাপুরে আসিফ রহমান লিয়ন নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিয়ন মারা যান। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি গ্রামের কাটাখালী বাজারে এ ঘটনা ঘটে। 

লিয়ন কাটাখালী বাজারের বাসিন্দা ও মধ্য চরাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের ছেলে এবং খুলনা বিএল কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। 

নিহতের বাবা শাহ আলম অভিযোগ করেন, বিরোধের জেরে পূর্বপরিকল্পনা অনুযায়ী অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে লিয়ন ও অনিকের ওপর হামলা চালায় প্রতিপক্ষ আলম সিকদারের ছেলে সজীব, হাসান, লিখন, চয়ন, রাজীব, রহমান কাজীর ছেলে দুলাল কাজী, হাকিমের ছেলে এনায়েত, ফিরোজের ছেলে আশিকসহ ১৫-২০ জন লোক। হামলায় লিয়ন গুরুতর জখম হন। 

পরে তাঁকে উদ্ধার করে প্রথমে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার আরও অবনতি হয়। 

পরে শেবাচিমে চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী আইনের ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড