হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বিএনপির আজকের বিভাগীয় সমাবেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গণতন্ত্র দিবস উপলক্ষে বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ স্থগিত করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় নগরের প্ল্যানেট ওয়ালর্ড পার্ক-সংলগ্ন সড়কে এই সমাবেশ হওয়ার কথা ছিল। 

বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন সমাবেশ বন্ধের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমাবেশ স্থগিত করা হয়। ছয় জেলার নেতা-কর্মীদের অংশগ্রহণে এই সমাবেশের আয়োজন করে দলটি। 

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘দেশে গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে এই সমাবেশ সফলে তারা সব প্রস্তুতি নিচ্ছিলেন। সকালে কর্মসূচি স্থগিত করা হয়।’ 

 ৫ আগস্টের পর বড় ধরনের সভা-সমাবেশ হয়নি। দলীয় নেতা-কর্মীদের চাঙা করার জন্য বিভাগীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছিল বলে জানান মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড