হোম > সারা দেশ > পিরোজপুর

নেছারাবাদে স্ত্রীর মরদেহ হাসপাতালে ফেলে পালানোর অভিযোগ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

মৃত গৃহবধূর স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদে গৃহবধূর মরদেহ হাসপাতালে ফেলে পালিয়ে যাওয়া অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল রোববার রাতে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

মৃত গৃহবধূর নাম বীথি আক্তার (১৮)। তিনি উপজেলার ১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাটি গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং একই ওয়ার্ডের ছারছিনা গ্রামের ফাহিম হোসেনের স্ত্রী।

বীথি আক্তারের বাবা মো. মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘গত ছয় মাস আগে মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ফাহিম বিয়ে করে। ছেলে বেকার থাকায় বিয়ের পর থেকে যৌতুক দাবি করে আসছিল ওই পরিবার। যৌতুকের দাবিতে প্রায়ই আমার মেয়েকে তারা মারধর করত। গতকাল আমার মেয়েকে মারধর করে, পরে নিয়ে যেতে বলে। রাত ১০টার দিকে হাসপাতাল থেকে ফোন করে বলে আপনার মেয়ে মারা গেছেন। দেখি ওখানে কেউ নেই শুধু আমার মেয়ের লাশ পড়ে আছে। ওরা আমার মেয়েকে হত্যা করে পালিয়েছে।’

ওয়ার্ড চৌকিদার মো. মাসুম হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। যত দূর জানি দুই পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে মতবিরোধ রয়েছে। হাসপাতালে লাশ ফেলে পালিয়ে যাওয়ায় ওই পরিবারের সদস্যরা মেরে ফেলেছে বলে জানান।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বীথি আক্তার নামের ওই মেয়েটি হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। মূলত বীথির লাশ নিয়ে হাসপাতালে এসেছিল চিকিৎসার জন্য।

স্থানীয় ওয়ার্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দেবকুমার বলেন, ‘হাসপাতালে লাশ ফেলে রেখে পালিয়ে যাওয়ার বিষয়টি জেনেছি।’

এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, ‘লাশ থানায় আনা হয়েছে। একটি লিখিত অভিযোগ পেয়েছি। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হবে। মামলার প্রক্রিয়া চলছে।’

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড