হোম > সারা দেশ > পটুয়াখালী

অপসারণ করা হচ্ছে পায়রা বন্দরের হেলে পড়া দেয়াল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

অবশেষে অপসারণ করা হচ্ছে পায়রা বন্দরের হেলে পড়া ২০০ ফুট সীমানা গাইড ওয়াল। গতকাল মঙ্গলবার বিকেলে বন্দর কর্তৃপক্ষের নির্দেশে এ অপসারণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কোম্পানি। এতে কিছুটা স্বস্তি ফিরেছে বন্দরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়দের। 

এর আগে সোমবার সন্ধ্যায় নির্মাণকাজ শেষ না হতেই হেলে পড়ে পায়রা বন্দরের কোয়াটার সংলগ্ন উত্তর পাশের ১০০ ফুট গাইড ওয়াল। এ সময় ক্ষতিগ্রস্ত হয় আরও একটি ১০০ ফুট দৈর্ঘ্যের গাইড ওয়াল। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে বন্দর কর্তৃপক্ষের। ১১ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩ হাজার ফুট দৈর্ঘ্যের এ সীমানা গাইড ওয়ালের নির্মাণকাজ করছে এবিএম ওয়াটার কোম্পানি। 

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক ও মিডিয়া উইং কর্মকর্তা আজিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে হেলে পড়া গাইড ওয়াল অপসারণ করে নতুন করে নির্মাণের নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সে মোতাবেক তারা কাজ শুরু করেছেন। 

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড