হোম > সারা দেশ > ভোলা

মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. রাফিন (১১) নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারা গেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার দেবীরচর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার ছাদে এ ঘটনা ঘটে। 

মৃত রাফিন উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীরচর বাজার এলাকার মো. রোমানের ছেলে। সে ওই এলাকার দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

স্থানীয়রা জানান, আজ সকালে রাফিন দেবীরচর দাখিল মাদ্রাসার ছাদের ওপরে খেলতে যায়। এ সময় অসাবধানতাবশত মাদ্রাসার ছাদের ওপর থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায় সে। ঘটনাস্থলে মারা যায় রাফিন। 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে, রাফিনের বাবা-মায়ের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  এ বিষয়ে লালমোহন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। 

অপরদিকে, ওই শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড