হোম > সারা দেশ > বরগুনা

তালতলীতে কিশোরী ধর্ষণের ভিডিও ফেসবুকে ছাড়ার হুমকি, প্রেমিক গ্রেপ্তার

তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে কিশোরীকে ধর্ষণ ও এ সময় ধারণ করা ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে শাকিল হাওলাদার (২০) নামের এক তরুণের বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল সোমবার বিকেলে পার্শ্ববর্তী আমতলী উপজেলার মানিকজুড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শাকিলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু। তিনি বলেন, ‘র‍্যাব-৮-এর সদস্যরা শাকিলকে গতকাল গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছেন। পরে ওই রাতেই কিশোরীর মা বাদী হয়ে তালতলী থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’

র‍্যাব-৮ কোম্পানি অধিনায়ক তুহিন রেজা জানান, তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের মেনিপাড়া এলাকার শাকিলের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় এক কিশোরীর। এরপর তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে শাকিলের সঙ্গে দেখা করে ওই কিশোরী। গত ২২ মার্চ জয়ালভাঙ্গা প্রজেক্ট এলাকায় একটি দোকানঘরে নিয়ে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করেন ও এর ভিডিও করে রাখেন তিনি।

এদিকে আবারও শারীরিক সম্পর্ক করতে চাইলে কিশোরী রাজি না হওয়ায় ওই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেন শাকিল। এই ঘটনায় কিশোরীর পরিবার র‍্যাবের সঙ্গে যোগাযোগ করে। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-৮-এর একটি দল আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করে। তাঁর মোবাইল ফোনে কিশোরীর সঙ্গে অশ্লীল স্থিরচিত্র ও ভিডিও পাওয়া গেছে। গতকাল রাতে তাঁকে তালতলী থানায় হস্তান্তর করে র‍্যাব।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড