হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রতীকী ছবি

বরিশালের উজিরপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) ভুক্তভোগী শিশুর পরিবার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর আগে সোমবার দুপুরে উপজেলার শোলক ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু প্রাইভেট পড়তে যাওয়ার সময় বখাটে রবিউল তালুকদার বিভিন্ন প্রলোভন দেখায়। একপর্যায়ে একটি বরজের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার দিলে ধর্ষণে ব্যর্থ হয়ে পালিয়ে যায় বখাটে রবিউল। পরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়।

এ ঘটনায় রবিউলের বিচারের দাবি জানায় বিক্ষুব্ধ জনতা। অভিযুক্ত রবিউল ও তার পরিবারের লোকজন পালাতক।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. সালাম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে উজিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড