হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের ব্যানারে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. সুচিতা শরমিনের ব্যর্থতা তুলে ধরে তাঁর বিরুদ্ধে ২০টি অভিযোগ উত্থাপন করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের ব্যানারে সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরা হয়। শিক্ষার্থীরা তাঁদের চারটি দাবি পূরণে দুই দিনের আলটিমেটাম দেন উপাচার্যকে।

উল্লেখযোগ্য অভিযোগ হচ্ছে, উপাচার্যের সঙ্গে উপ–উপাচার্যের বিদ্বেষের কারণে শিক্ষক নিয়োগ বোর্ড গঠন না হওয়ায় একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, অবৈধভাবে পদে থাকা রেজিস্ট্রার এখনও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করছেন, উপাচার্য অবৈধভাবে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করেছেন, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, ঢাকায় লিয়াজোঁ অফিস স্থাপন ইউজিসি আইনের সুস্পস্ট লঙ্ঘন, উপাচার্য জুলাই বিপ্লবের চেতনা ধারণ না করায় বৈষম্য দিন দিন বাড়ছে ইত্যাদি।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় আজ দোসরদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। উপাচার্যকে স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করছি, যদি আপনি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে সম্মান না করেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে না নেন, তাহলে সসম্মানে বিদায় নিন। আমরা স্পস্ট করে জানাতে চাই, আগামী দুই দিনের মধ্যে যদি আমাদের যৌক্তিক দাবিগুলো (৪ দফা) মেনে নেওয়া না হয়, তাহলে ফ্যাসিবাদবিরোধী মঞ্চ এমন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে, যা এই স্বৈরাচারী প্রশাসনকে কাঁপিয়ে দেবে।’

আন্দোলনরত শিক্ষার্থীদের চার দফা দাবি হচ্ছে, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং তাঁকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে পুনর্বহাল করা, আওয়ামী লীগের পদধারী রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অবিলম্বে অপসারণ করা, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের সমর্থক শিক্ষক-কর্মচারীকে অপসারণ এবং একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ ও আওয়ামী দোসরদের পুনর্বাসনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা চাওয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান শিক্ষার্থী আব্দুর রহিম, রাকিন খান, মো. জাহাঙ্গীর।

এ বিষয়ে জানতে উপাচার্য ড. সুচিতা শরমিনকে কল দেওয়া হলেও তিনি তা ধরেননি।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড