হোম > সারা দেশ > পটুয়াখালী

দশমিনায় যুবদল নেতাকে কোপালেন জামায়াত নেতার ছেলেরা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

হামলায় আহত যুবদল নেতা কাজী হাসান। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক যুবদল নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার ছেলেদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজারে এ ঘটনা ঘটে।

আহত কাজী হাসান উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভপতি। আর অভিযুক্ত মো. মাইনুল ও নিহাদ জামায়াত নেতা জাকির হোসেনের ছেলে।

এ ঘটনায় যুবদল নেতার অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজী হাসান একই এলাকার জাকির হোসেনের সঙ্গে সাত-আট বছর ধরে অংশীদারিতে ব্যবসা করছিলেন। চার-পাঁচ মাস ধরে কাজী হাসান ভিন্নভাবে ব্যবসা করায় বিভিন্ন সময় লোক দিয়ে হুমকি দিচ্ছিলেন জাকির হোসেন। শুক্রবার রাতে কাজী হাসানকে গছানী বাজারে পেয়ে জাকির হোসেনের দুই ছেলেসহ (মাইনুল ও নিহাদ) অপরিচিত তিন-চারজন পেছন থেকে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। হাসানের চিৎকারে লোকজন ছুটে এলে তাঁরা পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারা কাজী হাসানকে রক্তাক্ত অবস্থায় দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত কাজী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘জাকির হোসেনের দুই ছেলে দেশীয় অস্ত্র দিয়ে আমার মাথায় কোপায়। কিছু কোপ আমি বাঁ হাত দিয়ে ঠেকাই। আমার চিৎকারে লোকজন ছুটে এলে ওরা পালিয়ে যায়।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির খোঁজখবর নেওয়া হয়েছে। কাজী হাসানের অভিযোগের ভিত্তিতে আজ সকালে একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড