হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বিদ্যুৎবিভ্রাটে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরে পুরোপুরি গরম শুরু হয়নি। তবে কয়েক দিন ধরে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। গরম মৌসুমের এমন অবস্থাতেই নগরে বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় ঘন ঘন যাচ্ছে বিদ্যুৎ। বিশেষ করে দুপুরে অফিস চলাকালীন, এমনকি ইফতারের সময়ও বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে। এতে কষ্টে পড়ছে নগরবাসী। বিশেষ করে রোজা পালনকারীরা।

বিদ্যুৎ বিভাগ অবশ্য লোডশেডিং কিংবা বিভ্রাটের কথা স্বীকারই করেনি। তাদের দাবি, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। তাহলে নগরে গত সোমবার থেকে তিন দিন ধরে বারবার কেন বিদ্যুৎ-বিভ্রাট হচ্ছে, এর কোনো জবাব পাওয়া যায়নি বিদ্যুৎ বিভাগের কাছ থেকে।

গতকাল বুধবার দুপুরে নগরের বাণিজ্যিক এলাকা গির্জা মহল্লা, প্যারারা রোড, সদর রোডে কয়েকবার থেমে থেমে বিদ্যুৎ যাওয়া-আসা করেছে। গির্জা মহল্লার একাধিক পোশাক ব্যবসায়ী বলেন, ‘তিন দিন ধরে একাধিকবার বিদ্যুৎ যাওয়া- আসা করেছে।’

বরিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. ফারুক হোসেন বলেন, ‘আমাদের এই কার্যালয়ের আওতাধীন এলাকায় ৪৪ মেগাওয়াট বিদ্যুৎ দরকার। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছি। যেখানে বিদ্যুৎ-বিভ্রাটের কথা বলা হচ্ছে, সেই এলাকা আমাদের আওতায় নেই।’

বরিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমাদের এলাকায় ২৬ মেগাওয়াট বিদ্যুৎ দরকার। চাহিদা অনুযায়ী সবটা পাচ্ছি।’ তবে তিনি বিদ্যুৎ-বিভ্রাটের জন্য লাইনে ত্রুটি কিংবা ট্রান্সফরমার নষ্ট হওয়ার কথা জানিয়েছেন।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড