হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটায় পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

বরগুনা সংবাদদাতা

প্রতীকী ছবি

প্রবাসীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে বরগুনার পাথরঘাটায় বিএনপি এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল।

গ্রেপ্তার নেতার নাম আবুল কালাম ওরফে গদি কালাম। তিনি রায়হানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও থানা সূত্রে জানা গেছে, ১৬ মার্চ রাতে আবুল কালাম ও তাঁর সহযোগীরা প্রবাস থেকে বেড়াতে আসা নাজমুল জমাদ্দারকে জোরপূর্বক একটি আবাসন প্রকল্পে নিয়ে যান। সেখানে আগে থেকেই রাখা এক নারীর পাশে বসিয়ে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করেন তাঁরা। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নাজমুলের কাছে চাঁদা দাবি করা হয়। আংশিক টাকা পরিশোধ করলেও সম্পূর্ণ টাকা দিতে না পারায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় নাজমুল জমাদ্দারের মা বাদী হয়ে পাথরঘাটা থানায় পর্নোগ্রাফি আইনে কালামকে প্রধান অভিযুক্ত করে মামলা করেন। মামলা পর রাত সাড়ে ৩টার দিকে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা আবুল কালাম গ্রেপ্তার হন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আবুল কালামকে গ্রেপ্তার করেছে। তাঁকে আদালতে পাঠানো হয়। মামলার অপর আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড