হোম > সারা দেশ > বরিশাল

দশমিনায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু 

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

দশমিনায় উপজেলায় ডোবায় ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মিনহাজ হোসেন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া গ্রামের মো. কবির চৌকিদারের ছোট ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে ভাত খেয়ে বাসার সামনের উঠানে খেলাধুলা করছিল মিনহাজ। পরে ওই শিশুকে বিকেলে তার মা দেখতে না পেয়ে ডাক চিৎকার করেন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এইচ এম আলভী আজকের পত্রিকাকে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড