হোম > সারা দেশ > ভোলা

ভোলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ 

ভোলা প্রতিনিধি

ভোলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘জলদস্যু’ নিহত হয়েছেন। আজ রোববার সকালে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। 

তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ রোববার সকালের দিকে দক্ষিণ আইচা থানার চর কুকরিমুকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জালিয়া খালের পাশে অভিযান চালান র‍্যাব-৮ দলের সদস্যরা। এ সময় জলদস্যুরা র‍্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আত্মরক্ষায় র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই জলদস্যু নিহত হন। তবে তারা কোন পক্ষের গুলিতে নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় একটি মামলা করেছে। 

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড