হোম > সারা দেশ > পটুয়াখালী

মাছ ধরায় চলমান নিষেধাজ্ঞা সফল করতে কোস্টগার্ডের প্রচারাভিযান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরায় চলমান ৬৫ দিনের নিষেধাজ্ঞা সফল করতে জেলেদের সচেতনতায় মাইকিং ও লিফলেট বিতরণ করেছে কোস্টগার্ড। আজ বুধবার দুপুরে পটুয়াখালীর শিববাড়িয়া নদী এবং মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরে এই প্রচারণা চালানো হয়।

নিজামপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সাকিব মেহবুব আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত প্রজননকালীন বঙ্গোপসাগরে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ। তাই এ সময়ে যাতে কোনো জেলে মাছ শিকারে না যান, সে লক্ষ্যে আজকের এই জনসচেতনতা কার্যক্রম। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

কোস্টগার্ড জানায়, প্রজননকালীন বঙ্গোপসাগরে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাই বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ, বোট, স্টেশন এবং আউটপোস্ট সার্বক্ষণিক টহলের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ছাড়া সমুদ্র থেকে মৎস্য আহরণে স্থানীয় জেলেদের নিরুৎসাহিত করার লক্ষ্যে ভোলার ইলিশা, মনপুরা ও তজুমদ্দিন, পটুয়াখালীর আলীপুর, মহিপুর ও রাঙ্গাবালী এবং বরগুনার পাথরঘাটা ও নিদ্রাসকিনা এলাকার বিভিন্ন ঘাটে জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করে কোস্ট গার্ড দক্ষিণ জোন। মৎস্য সম্পদ সংরক্ষণ এবং সুনীল অর্থনীতি সমৃদ্ধির লক্ষ্যে কোস্টগার্ডের কার্যক্রম অব্যাহত থাকবে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড