হোম > সারা দেশ > বরগুনা

ফুল গাছে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলায় বিদ্যুতায়িত হয়ে নয়ন হাওলাদার (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। 

আজ বুধবার সকালে উপজেলার নিন্দ্রাচর এলাকায় ফুল গাছে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। 

মৃত তরুণ নিন্দ্রাচর গ্রামের কাশেম হাওলাদারের ছেলে। 

স্থানীয়রা জানান, নয়ন হাওলাদার বাড়ির আঙিনায় ফুল গাছে পানি নিতে মোটর চালু করে। এ সময় বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। 

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা এসএইচ সোহাগ বলেন, হাসপাতালের নেওয়ার আগেই ওই তরুণের মৃত্যু হয়। 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, বিদ্যুতায়িত হয়ে নয়ন নামের এক তরুণ মারা গেছেন।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড