হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে নিম্নবিত্তের জন্য রেশনিং চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নিম্ন আয়ের মানুষের জন্য পূর্ণ রেশনিং চালুসহ চাল, ডাল, তেল, চিনি, আটা, ময়দাসহ সব নিত্যপণ্যের দাম কমিয়ে আনার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ সোমবার বরিশাল নগরের অশ্বিনীকুমার হলের সামনে জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতি ও বরিশাল জেলা ঐক্য সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি অধ্যাপক জলিলুর রহমান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সত্তার, সহসাধারণ সম্পাদক নিমাই মণ্ডল, সদস্য উপাধ্যক্ষ হারুন অর রশিদ, অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকন, নৃপেন্দ নাথ বাড়ৈ, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন খান প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, নিত্যপণ্যের দাম কমানোসহ নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং চালু করতে হবে। পাশাপাশি সব কৃষিপণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করতে হবে। সহজ শর্তে কৃষিঋণের নিশ্চয়তা দিতে হবে। কৃষকদের হয়রানিমুক্ত রাখতে সার্টিফিকেট মামলা প্রত্যাহার করতে হবে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড