হোম > সারা দেশ > পিরোজপুর

মঠবাড়িয়ায় বাগান থেকে যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি পরিত্যক্ত বাড়ির বাগান থেকে অজ্ঞাতনামা যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামের জনৈক মিরাজুল ইসলামের বাড়ির বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, মিরাজুল ইসলামের ওই বাড়িতে কেউ থাকে না। তাই বাড়িটি ফাঁকা ছিল। মঙ্গলবার বিকেলে বাড়ির বাগান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সেখানে গিয়ে ২৫-৩০ বছর বয়সী এক নারীর লাশ দেখতে পান। লাশটি পচে চেহারা বিকৃত হওয়ায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, এখানে কয়েক দিন আগে ওই নারীকে তুলে এনে হত্যা করা হয়েছে।

মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য সিআইডির একটি ফরেনসিক টিমকে ঘটনাস্থলে আসার জন্য খবর দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশ লাশটি শনাক্তের চেষ্টা করছে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড