হোম > সারা দেশ > বরিশাল

নিষেধাজ্ঞার ১০ দিনে বরিশালে ২৫২ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মা ইলিশ রক্ষায় গেল ১০ দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ২৫২ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৫ লাখ ৬৭ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

বিভাগীয় মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ২২ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ২৩৮টি অভিযান চালানো হয়েছে এবং ৩৭৬টি মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি ৪৫৯টি মামলা করা হয়েছে। 

এ সময়ে বরিশাল বিভাগে ২৪৬ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ১ হাজার ৮২৮ বার বিভিন্ন মাছঘাট, ৩ হাজার ৪১৪ বার বিভিন্ন আড়ত ও ১ হাজার ৯৯৭ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। 

আর গত দুই দিনের অভিযানে ১০ হাজার ৬৯৯ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ১১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা মূল্যের ৬৩ লাখ ৩৩ হাজার ৮০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। 

মৎস্য বিভাগের উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারে মূল প্রজনন স্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে।’

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড