হোম > সারা দেশ > ভোলা

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু

ভোলা সংবাদদাতা

প্রতীকী ছবি

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কাজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ (২৭) মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গতকাল বুধবার রাত ৯টায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয়, পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেড়িবাঁধের কাজ নিয়ে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরউদ্দিন বাজার এলাকায় স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন রাশেদসহ ১০ জন।

পরে গুরুতর আহত রাশেদকে প্রথমে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হয়ে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরে রাত ৯টার দিকে তিনি মারা যান। রাশেদ সাকুচিয়া এলাকার আবুল কালামের ছেলে। আহত অন্যরা চরফ্যাশন ও মনপুরায় চিকিৎসা নিচ্ছেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির রাশেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় নিহতের ভাই রাতেই থানায় অভিযোগ দিয়েছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড