হোম > সারা দেশ > বরিশাল

বেশি দামে গরুর মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

বরিশালের গৌরনদীত নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রির দায়ে বাবুল সরদার নাম এক কসাইকে (মাংস বিক্রেতাকে) ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ মার্চ) দুপুরে গৌরনদী পৌরসভার আশাকাঠি বাজারে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন এ জরিমানা করেন।

গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন সাংবাদিকদের জানান, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন হাটবাজার প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকা দরে বিক্রির জন্য মূল্য নির্ধারণ করে দিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

আজ সকাল থেকে পৌরসভার আশাকাঠি বাজারের খানজাহান আলী মিট হাউস প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকা দরে বিক্রি করে আসছিল। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রির অভিযোগ পেয়ে তিনি আজ দুপুরে ওই মাংসর দোকান অভিযান চালান। ঘটনার সত্যতা পেয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯–এর অধীনে দোকানের মালিক বাবুল কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড