হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে গাছ থেকে পড়ে মো. আলমগীর হাওলাদার (৫৫) নামে এক গাছ ব্যবসায়ী মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বড়ইয়া ইউনিয়নের বউবাজার সংলগ্ন এলাকায় আলতাফ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ইউনিয়নের কলাকোপা এলাকার মৃত আব্দুল হাসেম হাওলাদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আলমগীর পেশায় একজন গাছ ব্যবসায়ী। সকালে আলতাফের বাড়িতে ক্রয় করা গাছ কর্তন করতে যায় আলমগীর। গাছ কর্তন করতে আলতাফও তাকে সহযোগীতা করেন। গাছের মগডালে উঠে ডাল কাটার সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে যায় আলমগীর। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক তমাল হালদার তাকে মৃত ঘোষনা করেন। 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড