হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় ধর্ষণের শিকার কিশোরীর বাবাকে হত্যা: তিন আসামি রিমান্ডে

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বরগুনায় ধর্ষণের শিকার কিশোরীর বাবাকে হত্যার রহস্য উদ্‌ঘাটনে মামলার তিন আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের তিন দিনের রিমান্ড আবেদন করলে বিচারক শরিয়াত উল্লাহ তা মঞ্জুর করেন।

এর আগে হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার দেখানো হয়। বাদীপক্ষের আইনজীবী জিয়াউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিরা হলেন শ্রীরাম চন্দ্র রায়, মো. রফিক ও কালু।

পুলিশ সূত্রে জানা গেছে, ১১ মার্চ দিবাগত রাত ১টার দিকে বরগুনা পৌরসভার কালীবাড়ি এলাকায় নিজ বাড়ির পেছন থেকে ধর্ষণের শিকার মেয়েটির বাবার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১২ মার্চ বিকেলে বরগুনা সদর থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয় ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করেছে।

বাদীপক্ষের আইনজীবী মো. জিয়াউদ্দিন বলেন, ধর্ষণের শিকার কিশোরীর বাবাকে হত্যার রহস্য উদ্‌ঘাটনের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা তিন আসামির রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক তাঁদের প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের জন্য তিন আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। বিচারক তাঁদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড