হোম > সারা দেশ > ভোলা

ঘূর্ণিঝড়ের ইয়াস: লালমোহনে গাছ চাপায় একজনের মৃত্যু

প্রতিনিধি

লালমোহন (ভোলা): ভোলার লালমোহনে ঝড়ের সময় গাছ চাপা পড়ে আবু তাহের (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত তাহের উপজেলার চর ছকিনা গ্রামের বাসিন্দা মৃত গফুর আলীর ছেলে এবং পেশায় রিকশা চালক বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, ঝড়ের সময় রাত ১০টার দিকে আবু তাহের প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে ঝোড়ো বাতাসে একটি গাছ তাঁর ওপর ভেঙে পড়ে। পরে রাতে তাঁকে প্রথমে লালমোহন এবং পরে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান তাঁর মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তির ছেলেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী আবার আবেদন করলে সহযোগিতা করা হবে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড