হোম > সারা দেশ > বরিশাল

সর্বনিম্ন ২০ হাজার টাকা বেতনের দাবিতে নৌযান শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নৌযান শ্রমিকদের সর্বনিম্ন ২০ হাজার টাকা বেতন নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় নগরীর সদর রোডে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বরিশাল শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এর আগে বরিশাল নৌবন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন নেতা–কর্মীরা। 

সমাবেশে বক্তারা বলেন, দেশে অযৌক্তিকভাবে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। তেলের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে স্টাফ টিকিটের দাম বৃদ্ধি করা হয়েছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় নৌযান শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করছে। তাই অবিলম্বে নৌযান শ্রমিকদের সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। 

সংগঠনের সভাপতি শেখ আবুল হাসেম মাস্টারের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, বজলুর রহমান, একিন আলী, কামরুল ইসলাম, হারুন অর রসিদ, মোসলেম সিকদার, তুষার সেন ও আসাদুজ্জামান প্রমুখ।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড