হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে দুই শিশুকে ধর্ষণ, যুবককে গণপিটুনি

 আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বরিশালের আগৈলঝাড়ায় ৬ ও ৭ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে এ পিটুনি দেওয়া হয়।

অভিযুক্ত যুবকের নাম আব্দুর রহমান (৩৮)। তিনি ওই গ্রামের বাসিন্দা। তিনি কয়েক দিনের ব্যবধানে দুই শিশুকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। আব্দুর রহমানকে পিটুনি দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ গ্রামবাসী আব্দুর রহমানকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে। ধর্ষণের ঘটনা এর আগে শিশুদের পরিবার কিংবা স্থানীয় কেউ থানা-পুলিশকে জানাননি। এমনকি লিখিত অভিযোগও করেননি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড