হোম > সারা দেশ > বরগুনা

স্ত্রী তালাক দেওয়ায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করলেন যুবক

বরগুনা সংবাদদাতা

মো. হেলাল ফকির। ছবি: সংগৃহীত

স্ত্রী তালাক দেওয়ায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন মো. হেলাল ফকির নামের এক যুবক। তাঁর বাড়ি বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে বামনা উপজেলায় এ ঘটনা ঘটার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।

জানা গেছে, ১২ বছর আগে হেলাল ফকিরের সঙ্গে তালাকপ্রাপ্ত এক নারীর বিবাহ হয়। দাম্পত্যজীবনে তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

হেলালের অভিযোগ, সম্প্রতি তাঁর স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে এক সন্তানকে রেখে বাবার বাড়িতে চলে যায়।

হেলাল ফকির বলেন, ‘পরিবারটা ভাঙতে দিব না, এই আশায় স্ত্রীকে বুঝিয়েছি। সন্তানদের কথা বলেছি। কিন্তু শেষ পর্যন্ত সে তালাকের কাগজ পাঠায়। তালাকের কাগজ হাতে পাওয়ার পর নিজেকে ‘পাপমুক্ত’ করতে ২০ লিটার গরুর দুধ দিয়ে গোসল করি।’

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড