হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে শিক্ষার্থীদের গণমিছিল, মহাসড়কে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বরিশাল নগ‌রে শিক্ষার্থীরা গণমিছিল ক‌রে‌ছেন। তাঁরা ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অবস্থান নিয়ে দুই ঘণ্টা বিক্ষোভ করেন। আজ শুক্রবার বেলা সোয়া ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাসড়কের পাশে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

এর আগে বিএম কলেজের সামনে থেকে গণমিছিল নিয়ে শিক্ষার্থীরা নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনের মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচলে ধীর গতি দেখা দিলে শিক্ষার্থীরা যান চলাচল স্বাভাবিকের উদ্যোগ নেন। পরে শিক্ষার্থীরা নথুল্লাবাদ থেকে গণমিছিল নিয়ে পুনরায় বিএম কলেজ অভিমুখে যাত্রা করেন। কলেজের মসজিদ গেটের সামনের সড়কে এসে শিক্ষার্থীরা অবস্থান নেন এবং সংক্ষিপ্ত সভা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে বিপুলসংখ্যক পু‌লিশ উপস্থিতি দেখা গেছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে। এ হত্যার বিচার অবিলম্বে করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তাঁরা।

এ বিষয়ে বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, শিক্ষার্থীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন। এখন মহাসড়কে যান চলাচলে স্বাভাবিক রয়েছে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড