হোম > সারা দেশ > বরিশাল

৯ দফা দাবিতে বরিশালে জেলেদের বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক,বরিশাল

বরিশালে ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলেরা। আজ মঙ্গলবার বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি বরিশাল শাখার উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে প্রান্তিক জেলেদের মধ্যে খাদ্যসহায়তা বিতরণে অনিয়ম বন্ধ, অভিযানের নামে ক্ষুদ্র জেলেদের জাল ও নৌকা জব্দ না করা এবং ভারতের কারাগারে আটক ১৮ জেলেকে দ্রুত দেশে ফিরিয়ে আনা। 

সংগঠনের জেলা শাখার সভাপতি শাজাহান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইসরাইল পন্ডিত ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার।

সমাবেশে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় সভাপতি ইসরাইল পন্ডিত বলেন, আমরা এদেশের দরিদ্র মৎস্যজীবী ও ট্রলার শ্রমিকেরা দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের জন্য বিভিন্ন প্রতিকূলতার মধ্যে সাগর ও নদীতে মাছ ধরি। অথচ জেলেদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। এতে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে জেলেদের। নিষেধাজ্ঞার সময় সরকারি যে খাদ্যসহায়তা দেওয়া হয় তা অপ্রতুল। সেই সহায়তা নিবন্ধিত অর্ধেক জেলেও ঠিকমত পান না। সহায়তা বিতরণে নানা অনিয়ম হয়।

মানববন্ধন শেষে নগরে বিক্ষোভ মিছিল করেন ক্ষুদ্র মৎস্যজীবী জেলেরা। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ৯ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড