হোম > সারা দেশ > বরিশাল

জলদস্যুর কবলে বাংলাদেশি জাহাজ: বরিশালে দুশ্চিন্তায় হোসাইনের পরিবার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন হোসাইন মোহাম্মদ আলী (২৬)। দুই মাস আগে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহর নাবিক হিসেবে যোগদান করেন বরিশালের বানারীপাড়া উপজেলার বিসারাকান্দি ইউনিয়নের উমরেরপাড় গ্রামের এই যুবক। 

গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা থেকে কয়লাবোঝাই জাহাজ নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পরে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি। জিম্মি করা হয় জাহাজে থাকা ২৩ নাবিককে। যাঁদের মধ্যে ছিলেন বরিশালের সন্তান হোসাইন মোহাম্মদ আলীও। আলীর স্ত্রী ইয়া মনিকে কথা দিয়েছিলেন কোরবানির ঈদে বাড়ি ফিরবেন। 

আজ বুধবার খোঁজ নিয়ে জানা গেছে, আলীর গ্রামের বাড়িতে গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন হোসাইন মোহাম্মদ আলী। তিনি বিজ্ঞান বিভাগে ২০১৪ সালে মাধ্যমিক পাস করেছিলেন জিপিএ-৫ পেয়ে। এরপর ভর্তি হন নারায়ণগঞ্জের মেরিন একাডেমিতে। সেখানে চার বছর পড়ালেখা শেষ করে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে যোগদান করেন ২০২০ সালে। দুই মাস আগে এমভি আবদুল্লাহ নামের জাহাজে নাবিক হিসেবে কাজ শুরু করেন আলী।

মঙ্গলবার যখন জলদস্যুরা তাঁদের জিম্মি করে তখন মোবাইল ফোনে বার্তা দিয়ে পরিবারকে আলী জানিয়েছিলেন হয়তো মুক্তি পাওয়ার আগে আর যোগাযোগ হবে না। এ কথা শোনার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছে নাবিক মো. আলী হোসেনের পরিবার।

সদ্য বিবাহিত স্ত্রী ইয়া মনি গতকাল বুধবার সাংবাদিকদের বলছেন, আগামী কোরবানির ঈদে বাড়িতে ফেরার কথা ছিল আলীর। পরিকল্পনা ছিল দুজন মিলে ঈদের ছুটিতে কোথাও ঘুরতে যাবেন তাঁরা।

এদিকে সন্তান জিম্মি হওয়ার সংবাদ পাওয়ার পর থেকেই আহাজারি করেন মা নাসিমা পারভিন। সন্তানকে ফিরে পেতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

নাবিক আলীর বাবা এমাম হোসেন মোল্লা গতকাল বলছেন, ‘সামনের কোরবানির ঈদে আলী হোসেনের বড় ভাইয়ের সঙ্গে বাড়িতে এসে একত্রে কোরবানি দেওয়ার কথা ছিল তার।’

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড