হোম > সারা দেশ > বরিশাল

কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ইরাবতী ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একটি ইরাবতী ডলফিন ভেসে এসেছে। ডলফিনের মাথা ও পিঠের অংশে ওপরের চামড়া ওঠানো রয়েছে। ডলফিনটি লম্বায় পাঁচ ফুট।

আজ বুধবার সকালে কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকায় ডলফিনটি দেখতে পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা।

জুয়েল আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে সৈকতে যাওয়ার পথে ডলফিনটিকে এখানে পড়ে থাকতে দেখি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি, এটি সকালের জোয়ারে এসেছে। পরে আমাদের টিমের সদস্যদেরও জানাই।’

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগকে অবগত করে আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছি। এই উপকূলীয় এলাকাজুড়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি ডলফিন নিয়ে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, যাতে এই মৃত্যুর কারণগুলো বের করা হয়। চলতি বছরে এটাই প্রথম সৈকতে আসা মৃত ডলফিন।’

সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণাপ্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ অ্যাক্টিভিটি বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণিগুলো এভাবে মারা যাচ্ছে। আজকে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির পুরুষ ডলফিন। তবে বেশ লম্বা সময় পরে ফের এই ডলফিনটি আসল। কেন প্রতিবছর এমন পরিবেশ তৈরি হচ্ছে, আমরা এটা নিয়ে গবেষণা চালাচ্ছি।’

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড