হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী আহত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বরিশালের আগৈলঝাড়ায় বালুবাহী শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নরেন্দ্রনাথ হালদার (৫৩) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তাঁর স্ত্রী রিনা মণ্ডল আহত হন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার বাইপাস ওভার ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নরেন্দ্রনাথ উপজেলার পশ্চিম সুজনকাঠি গ্রামের মৃত নারায়ণ হালদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) সমীর জানান, উপজেলার দুস্থ মানবতার হাসপাতালে কর্মরত স্ত্রী রিনা মণ্ডলকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নরেন্দ্রনাথ। উপজেলার বাইপাস ওভার ব্রিজ এলাকায় পৌঁছালে বালুবাহী শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বামী-স্ত্রী দুজনেই গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রায়হান আলম নরেন্দ্রনাথ হালদারকে মৃত ঘোষণা করেন এবং রিনা মণ্ডলকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এসআই সমীর বলেন, দুর্ঘটনার পর ট্রলিচালক পলাতক রয়েছে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড