হোম > সারা দেশ > বরিশাল

বাংলাদেশে বাক্‌স্বাধীনতায় কোনো বাধা নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, বাংলাদেশের সাংবাদিকেরা যেটা ইচ্ছা সেটা লিখতে পারে। বাক্‌স্বাধীনতায় এ দেশে কোনো বাধা নেই।  

আজ শুক্রবার বিকেলে বরিশাল সার্কিট হাউসে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রদত্ত সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরিশাল সাংবাদিক ইউনিয়ন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। তিনি বলেন, ‘শপথ গ্রহণ করে আমি বরিশাল নগরের উন্নয়নে কাজ শুরু করেছি। মন্ত্রী, সচিবদের সঙ্গে দেখা করেছি। নগরবাসীর কাছে যে অঙ্গীকার করেছি তা পালন করা হবে।’

চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার। অনুষ্ঠানে ৩১ জন পেশাজীবী সাংবাদিকের মধ্যে চেক বিতরণ করা হয়।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড