হোম > সারা দেশ > ভোলা

ভোলায় নারীসহ পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় ছয় মাসের পরোয়ানাভুক্ত নারীসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, দক্ষিণ আইচা থানা-পুলিশ গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ আইচা থানার নজরুলনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর কলমি গ্রামে অভিযান চালিয়ে মো. বশির আহাম্মদের ছেলে ছয় মাসের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মফিজকে ও চরমানিকা ৫ নম্বর ওয়ার্ডের মৃত শাহে আলম হাওলাদারের স্ত্রী মোসা. কমলা বেগমকে এবং তাঁর ছেলে মাকসুদ হাওলাদারকে গ্রেপ্তার করে। 

খবরের সত্যতা নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, নারীসহ তিন আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। নন-জিআর মামলার ওয়ারেন্টের সূত্রেই তাঁদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠিয়েছে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড