হোম > সারা দেশ > বান্দরবান

পুলিশ পরিচয়ে বান্দরবানে রাবার গোডাউনে ডাকাতি, আটক ১

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

অস্ত্রসহ আটক ডাকাত। ছবি: আজকের পত্রিকা

পুলিশ পরিচয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি রাবার গোডাউনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রসহ একজনকে আটক করেছে গ্রামবাসী। গতকাল শনিবার উপজেলার বাইশারী ইউনিয়নের নতুন পরিষদপাড়ায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম আব্দুল করিম (৪০)। তিনি কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের করলিয়ামুরা গ্রামের রাস্তার মাথা এলাকার কাসেম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীররাতে ৬/৭ জনের একদল অস্ত্রধারী দেয়াল টপকিয়ে রাবার গোডাউনের ভেতরে প্রবেশ করে পুলিশ পরিচয়ে গেট খুলতে বলে।

এ সময় ডাকাতেরা বলেন, ‘তোমার মেয়ের নামে বাইশারী পুলিশ স্টেশনে অভিযোগ রয়েছে। আমরা থানা থেকে এসেছি।’ তখন খাতুন ও মেয়ে মরিয়ম বেগমের সন্দেহ হলে পাশের বাড়ির মো. আলীকে মোবাইল ফোনে জানায়। তিনি ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে লোকজন এগিয়ে আসে।

ধাওয়া দিলে ডাকাত দল স্থানীয়দের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পালিয়ে যাওয়ার সময় এক ডাকাতকে অস্ত্রসহ আটক করে জনতা। ডাকাতের গুলিতে মো. আলী (৫৫) ও মকতুল হোসেন (৪০) নামের দুই গ্রামবাসী আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরে পুলিশ তদন্তকেন্দ্রে খবর দিলে সাব-ইন্সপেক্টর (সহকারী আইসি) আবু সায়েম সঙ্গীয় টহল দল নিয়ে ঘটনাস্থলে যান। তখন জনতা আটকে রাখা ডাকাত দলের সদস্য আব্দুল করিমকে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসরুরুল হক বলেন, শনিবার দিবাগত রাতে এলাকাবাসী অস্ত্রসহ এক ব্যক্তিকে আটকে রাখার খবরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের টহলদল। লোকজন অস্ত্রসহ ডাকাত সদস্যকে পুলিশের হাতে সোপর্দ করে। তার বিরুদ্ধে অস্ত্র মামলা প্রক্রিয়াধীন। পূর্বে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর সবকিছু জানা যাবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ