হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সরাইলে মাঠে পড়েছিল ব্যবসায়ীর মরদেহ 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাঠ থেকে অহিদ মিয়া (৫৫) নামের এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ বুধবার সকালে উপজেলার চুন্টা গ্রামের মহাশ্মশান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত অহিদ মিয়া উপজেলার চুন্টা ইউনিয়নের বড়বল্লাহ গ্রামের লোফা মিয়ার ছেলে। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরেনি অহিদ মিয়া। আজ ভোরে ফসলি জমির নালায় স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে স্বজনেরা মরদেহ শনাক্ত করে। 

ওসি আসলাম হোসেন জানান, ওই ব্যবসায়ী এর আগেও দুবার স্ট্রোক করেছে বলে জানায় তাঁর পরিবার। মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন এলে পরবতী ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ