হোম > সারা দেশ > ফেনী

সোনাগাজীতে চুরি গেল অটোরিকশা, থানায় অভিযোগ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের সুজাপুর গ্রামে রাতে এক অটোরিকশা চুরির অভিযোগ উঠেছে। আজ বুধবার ভোরে এ চুরি হয়। এ ঘটনায় অটোরিকশার মালিক আবদুল্লাহ আল মামুন সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

মালিক, পুলিশ ও এলাকাবাসীর মাধ্যমে জানা যায়, মায়ের স্বপ্ন-১ নামের অটোরিকশাটি ভাড়ায় চালাতেন মোহাম্মদ মিলন নামের এক চালক। তিনি নিজ বাড়িতেই রাখতেন গাড়িটি। ১৮ মার্চ গাড়িতে নতুন ব্যাটারি লাগান। প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার রিকশা চালানোর পর গোয়ালঘরের পাশে চার্জে রাখে মিলন। তাঁরা রাত ১টা পর্যন্ত রিকশাটি চার্জে থাকা অবস্থায় দেখে। 

এরপর ঘুমিয়ে পড়ে। আনুমানিক ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে বাইরে গেলে রিকশা দেখতে না পাওয়ায় আশপাশের এলাকায় খোঁজ করেন। অটোরিকশার মালিক মামুনকে কল করলে তাঁরাও খোঁজাখুঁজির পর রিকশা পাননি। ব্যাটারিসহ গাড়ির আনুমানিক মূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা।

আবদুল্লাহ আল মামুন বলেন, ‘রিকশাটি চোর নিয়ে গেছে। চালক কল করলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। কোনো সন্ধান পাইনি। সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ করেছি।’ 

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ দাইয়্যান লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ