হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক জয়নাল আটক

চাঁদপুর প্রতিনিধি

এস এম জয়নাল আবেদীন। ছবি: সংগৃহীত

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এস এম জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের হাজী মুহসীন রোডে মেট্রো বেকারি থেকে তাঁকে আটক করে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ।

এস এম জয়নাল আবেদীন শহরের আদালতপাড়ার বাসিন্দা। তিনি মেট্রো বেকারি নামের খাবার তৈরির প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। স্বেচ্ছাসেবক লীগের সাবেক এই নেতার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময় নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আসামির বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার তথ্য রয়েছে। আজ রোববার আইনি প্রক্রিয়া শেষে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ