হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ জোড়া খুনের প্রধান আসামি শাহ আলম পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত দেড়টায় চাঁনপুর রত্নাবতী গোমতি বেড়িবাঁধে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। 

পুলিশ জানায়, কয়েকজন অস্ত্রধারী গোমতী বেড়িবাঁধে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় দুই পক্ষের গোলাগুলিতে একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁকে শাহ আলম বলে শনাক্ত করে। 

গুলিবিদ্ধ শাহ আলমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

শাহ আলম কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের মামলার প্রধান আসামি। সে সুজানগর বউ বাজার এলাকার মৃত জানু মিয়ার ছেলে। এর আগে এই মামলার আসামি সাব্বির ও সাজনও পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ