হোম > সারা দেশ > কক্সবাজার

পাওনা টাকা চাওয়ায় বন্ধুর হাতে বন্ধু খুন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পাওনা টাকা চাওয়ায় বন্ধু নুর মোহাম্মদের ছুরিকাঘাতে করিম উল্লাহ (২৫) নামে অপর বন্ধু নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে টেকনাফ থানার সদর ইউনিয়নের বরইতলী গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত করিম উল্লাহ বরইতলী গ্রামের আব্দুস সালামের ছেলে। অভিযুক্ত নুর মোহাম্মদ একই গ্রামের মো. সাবেরের ছেলে। 

স্থানীয়রা জানান, মৃত করিম উল্লাহ তাঁর বন্ধু নুর মোহাম্মদের কাছে কিছু টাকা পাওনা ছিলেন। পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে নুর মোহাম্মদ ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে করিম উল্লাহ গুরুতর আহত হন। এ সময় তাঁর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ