হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে আবারও একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের হ্নীলা বিটের পাহাড়ি ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মনিরুল ইসলাম হাতির মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে হ্নীলা বিটের পাহাড়ি ছড়ায় বনকর্মীরা একটি হাতির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে যান। স্ত্রী জাতের এই হাতির বয়স আনুমানিক ১৫ বছরের মতো।

মৃত হাতির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই জানিয়ে বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা মো. আবদুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে পাহাড়ের চূড়া থেকে দু-এক দিন আগে পড়ে গিয়ে হাতিটি মারা গেছে। ময়নাতদন্ত শেষে হাতিটি মাটিচাপা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এর আগে চলতি বছরের ৫ জানুয়ারি বাচ্চা প্রসবের সময় টেকনাফের হোয়াইক্যং বনবিটে একটি মা হাতির মৃত্যু হয়েছে। এ ছাড়া গত বছরের ১৬ আগস্ট উপজেলার বাহারছড়া ইউনিয়নে নোয়াখালীপাড়ায় বিদ্যুতায়িত হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ